# Tags

‎তালায় আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে জামায়াতের মিছিল ও পথসভা অনুষ্ঠিত ‎

শফিকুল ইসলাম, তালা সাতক্ষীরাঃ তালায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে তালা উপজেলা জামায়াতের এবং বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‎১৩ নভেম্বর সকালে তালা উপজেলা জামায়াতের আয়োজনে বিশাল একটি মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে এক পথসভায় বক্তরা বলেন, তথাকথিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ও উসকানিমূলক কর্মসূচি ঘোষণা করে।
‎এই কর্মসূচির মাধ্যমে তারা জনগণের মাঝে অস্থিরতা সৃষ্টি ও প্রশাসনিক বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।


‎প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমির হযরত মাওলানা মফিদুল্লাহ,সেক্রেটারি ইদ্রিস আলী,
‎ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক প্রমুখ।
‎অপরদিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী কর্মসূচির বিরুদ্ধে সারাদিন শো ডাউন সহ লিফলেট বিতরণ করে